সায়েন্সফিকশন
প্রত্যাবর্তন রোকনুজ্জামান রিপন এক. আ জকেও মেয়েটা হলুদ ড্রেস পরে এসেছে। হলুদ ড্রেসে অদ্ভুত সুন্দর লাগে তাকে ।রােজ এই সময়টায় স্কুলে যায় মেয়েটা। গত এক সপ্তাহ ধরে খােজ নেওয়ার পর মেয়েটার নাম জেনেছে মলয়। নামটাও বেশ সুন্দর রিমু । মেয়েটার আরাে একটা পরিচয় আছে।সেটা হল রিমু জহিরের বােন। জহিরের বড় চাচার মেয়ে । জহির মলয়ের সবচেয়ে কাছের বন্ধু । কাউকে ভাল লাগা যেমন একটা আপেক্ষিক ব্যাপার তেমনি ভাল লাগা থেকে হটাৎ করে ভালবেসে ফেলাও বিচিত্র কিছু নয়। মেয়েটার প্রতি মলয় বেশ খানিকটা দূর্বলতা অনুভব করে। একে ঠিক ভালবাসা বলে কিনা জানেনা মলয়। ভাল ছেলে বলতে যা বুঝায় মলয় ঠিক তেমন।কোন খারাপ সঙ্গে মেশেনা,তামাকের নেশা নেই। অমল কান্তির পর্ণ গান যেগুলাে লুকিয়ে লুকিয়ে শুনেনি এমন ছােকড়া পাওয়া বেশ দৃষ্কর। মলয় সেগুলাে শুনবার চেষ্টা পর্জন্ত করেনি কোনদিন। খারাপ জিনিসের প্রতি মানুষের একটা নিষিদ্ধ ভাল লাগা কাজ করে,জহির বেশ কয়েক বার মলয় কে অমল কান্তির ঐ খারাপ গানগুলাে শুনানাের চেষ্টা করেছ।শেষে ব্যার্থ হয়ে বলেছে;শােনা লাগবেনা কিন্তু আমি শুনেছি এ কথা কাউকে বলতে পারবেনা ।অগ্যতা তাতেই রাজি হল বেচারা। তরল...